Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

Santanu Mondal BJP: বারুইপুরের ঘটনায় সোশাল মিডিয়ায় উঠে এসেছে শান্তনু মণ্ডল নামে এক বিজেপি নেতার কথা। অনেকে অভিযোগ করছেন, তিনি নাকি এক অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সত্যি কি তাই?


বারুইপুর:
 নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনার পর সোশাল মিডিয়ায় শান্তনু মণ্ডল নামে এক বিজেপি নেতার কথা উঠে এসেছে। কেউ কেউ অভিযোগ করেছেন, বিজেপি নেতা শান্তনু মণ্ডল নাকি এক অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু, ইতিমধ্য়ে যেসব ভিডিও সামনে এসেছে এবং সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা কিন্তু উল্টো কথা বলছে। ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে শোনাও গিয়েছে যে, অভিযুক্তকে মারধর না করে পুলিশের হাতে তুলে দিতে বলেছিলেন শান্তনু মণ্ডল।

Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

Abhishek Banerjee: দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেক, তাঁর PA সুমিত ও জাহাঙ্গিরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।

ডায়মন্ড হারবার: দু’বার ‘সেবাশ্রয়’ প্রকল্প চালিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই ভূরি ভূরি অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডায়মন্ড হারবার থানা, বিষ্ণুপুর থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে একাধিক অভিযোগ। আর এবার সেই ‘সেবাশ্রয়’ নিয়ে নতুন অভিযোগ দায়ের করলেন তিনিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *